BLOGS

LATEST BLOGS

আবহাওয়ার প্রবাদসমুহ ২

কখন প্রতিকূল আবহাওয়া আসতে পারে ? ১। সূর্য যখন কুয়াশা (Haze) আড়ালে থাকবে অথবা ঘন মেঘের আড়ালে হারিয়ে যাবে। ২। চলমান বৃষ্টির মাঝে সূর্য উকি দিলে বৃষ্টি চলমান থাকবে বেশ কদিন। ৩। চাঁদের চারপাশে যখন একটা অদ্ভুত আলোর বলয় দেখা যাবে। যদি অনেকগুলো বলয় দেখা যায় তবে বেশ বড় ধরনের ঝড় বৃষ্টি আসতে পার। যেমন টি বলে “ The moon with a circle brings water in her break” ৪। পরিষ্কার ঝকঝকে আকাশে হলুদ আভায় ভেসে ওঠা চাঁদ অল্প সময়ে বৃষ্টি নিয়ে আসে। শীতকালে সেটা “ Clear moon brings Frost soon”. ৫। পুর্নিমার চাঁদ যদি লাল রঙ ধারন করে তবে প্রচন্ড বাতাসের ইংগিত দেয়। ৬। উজ্জ্বল ঝিকিমিকি করা তারা যা অন্য সময়ের চেয়ে বড় মনে হলে খারাপ আবহাওয়া এবং উলটো হলে ভালো আবহাওয়া’র নিদর্শন। ৭। উত্তর-পশ্চিম আকাশে সাদা মেঘের ভেলা মানে বেশ কদিন ভালো আবহাওয়া থাকবে। ৮। সুর্যের চারপাশে লাল রঙ এর বলয় তৈরী করা মেঘ পরবর্তী চার ঘন্টার মধ্যে বৃষ্টি নিয়ে আসবে। ৯। পশ্চিম দিক থেকে ধেয়ে আসা মেঘে বৃষ্টি নিয়ে আসে ১০। অনেক সাদা মেঘ যা ধীরে ধীরে ধুসর হয়ে ছড়িয়ে পড়ে- ধরে নিন ভীষন বজ্রপাত আসছে।

Perfect weather forecasting can boost agro income by 31-36%

The weather forecasting-based agricultural advisory will help add 0.17 million tonnes of paddy to the national food basket every year By applying agricultural advisory services based on weather forecasting, income from the agriculture sector can be boosted by 31-36 % through increasing the yields and reducing production costs, according to the Bangladesh Rice Research Institute (BRRI). 

It is possible to increase yields of crops by 7-10% and reduce production cost by 15% if accurate weather forecasts can be reached at the farmer level in agricultural advisory forms, agro experts said at a webinar titled "Integrated Rice Advisory System" arranged by BRRI's Agromet & Crop Modeling Lab on Monday.  

Niaz Md Farhat Rahman, the coordinator of Agromet & Crop Modelling Laboratory, presented the keynote paper at the event. In his presentation, Md Farhat said yields of paddy would increase by 7% if farmers properly follow the weather forecasting-based agricultural advisory in cultivating the food grain. It will also add 0.17 million tonnes of paddy to the national food basket every year.

Farmers can earn Tk51-73 with the investment of one taka if they properly follow weather forecasting-based agricultural advisory during the whole process of paddy production, he added.

At the event, agro experts said it is possible to continue sustainable production by lessening the losses of farmers through strengthening the disaster cautionary system.

According to the research of BRRI, when the temperature rises to 35° Celsius or higher during the flowering of the stalks of paddy, the crop will become sticky.  Fungal infections can develop on paddy plants due to excessive heat or humidity and increased insects in the field. Salinity is increasing in lands in the coastal area due to low rainfall.   

Due to climate change, every year 30-40 lakh hectares of land are being affected by drought. Moreover, every year paddy in thousands of acres of land is being destroyed due to sudden floods. If farmers could be alerted with weather forecasts it will be possible to reduce losses to farmers.

BRRI Director General Md Shahjahan Kabir said 60% production of paddy depends on proper management. Farmers will benefit from paddy cultivation if weather-related forecasts and advice prepared by the BRRI's Agromet Lab are disseminated through field level officials of the Department of Agricultural Extension. 

It will also help increase the yield of paddy and overall production of the key staple, he added. 

TBS Report
31 January, 2022, 09:05 pm
Last modified: 31 January, 2022, 09:43 pm

কেন কাকতাড়ুয়া WeatherBird কে দান (Donation) করবেন ?

গত পাঁচ বছর যাবত স্থানীয় এক তরুন ও তার দল নিজ উদ্যেগে এবং  নিজ খরচে সুবিধসবঞ্চিত মানুষদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সরবরাহ সেবা দিয়ে আসছে। এর ফলে একপাশে যেমন এলাকাবাসী উপকৃত হচ্ছে, তেমনি উপজেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এসেছে এবং একধরনের গনজোয়ার সৃষ্ঠি হয়েছে। তবে বিজ্ঞানের সুফল পেতে হলে একে আরো আধুনিক করতে হবে যার বাস্তবায়নে মেধা, শিক্ষা ও যোগ্যতা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি।

কাকতাড়ুয়ার সেবা প্রসারিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে পৌছিয়ে দিতে আপনাদের সহযোগিতা ও  সমর্থনের প্রয়োজন।

আপনার দান আমাদের নিম্নলিখিত কাজগুলি করতে সাহায্য করবে:

 

১। আমাদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সেবাগুলি উন্নয়ন করতে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম উন্নয়ন করা।

২। আরও দূরবর্তী এলাকাগুলিতে আরও অধিক লোকের কাছে পৌঁছানোর জন্য স্বেচ্ছাসবীদের প্রশিক্ষণ দান।

৩। আমাদের সেবা বিস্তার ক’রে আরও অধিক অঞ্চল এবং জনগনের মাঝে পৌছিয়ে দেয়া।

৪। আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত  জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহের সাথে যোগাযোগের মাধ্যমে নিজেদের সুসংহত করা।

বাংলাদেশে স্পেস ওয়েদার মনিটরিং সেন্টার স্থাপনের গুরুত্ব


দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিভিন্ন ইভেন্ট, যেমন: ঝড়, বজ্রপাত, বজ্রঝড়, সাইক্লোন, টর্নেডো, সুনামী, ইত্যাদির সঙ্গে আমরা কমবেশি সবাই পরিচিত। এইসব প্রাকৃতিক দুর্যোগের সময়োপযোগী পূর্বাভাস অনুযায়ী সঠিক ব্যবস্থাপনা করা গেলে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা হয়।
মহাশূন্যেও এমন একটি আবহাওয়া আছে। পরিচিত পরিভাষায় একে বলে 'স্পেস ওয়েদার'। মহাশূন্য বলতে আমি ডিপ স্পেস নয় বরং নিয়ার স্পেস বা সৌরজাগতিক পরিমণ্ডলের কথা বলছি। এখানেই সূর্যই মূল নিয়ামক শক্তি।
মাঝে মাঝেই সূর্যের ক্ষতগুচ্ছ থেকে টিকরে বেরিয়ে আসে উচ্চশক্তিমাত্রার বিকিরণ যাকে আমরা বলি সোলার ফ্লেয়ার। আবার সেই সাথে সূর্যের করোনা নামক স্তর থেকে নির্গত হয় শক্তিশালী কণার স্রোত, যাকে বলা হয় করোনাল মাস ইজেকশন। এগুলো থেকে বিকিরণ টেলিযোগাযোগ, রাডার, দূরবীক্ষণ ও জিপিএস সরঞ্জামাদির প্রভূত ক্ষতির কারণ।
এসবের কারণে সৌরজগতে সৃষ্টি হয় বিকিরণ ঝড়। বিকিরণ ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় এয়ারলাইনস কোম্পানিগুলো, মহাকাশচারীগণ, স্যাটেলাইটসমূহ, ও টেলিযোগাযোগ যন্ত্র।
আরো হতে পারে পার্থিব-চৌম্বকীয় ঝড় বা জিওম্যাগনেটিক ষ্টর্ম। এই ঝড়ে পার্থিব চুম্বকক্ষেত্র সাময়িকভাবে তছনছ হয়ে যায়। ফলে ক্ষতিগ্রস্ত হয় বৈদুতিক পাওয়ার গ্রীড, স্যাটেলাইট ও এয়ারলাইনস।
ক্ষুদ্র তরঙ্গদের্ঘ্যের বিকিরণগুলো আবহাওয়াকে উত্তপ্ত করে তোলে। এতে করে নিচু কক্ষপথে পরিভ্রমণরত স্যাটেলাইটগুলির আয়ু কমে।
আরও আছে, আয়োনোস্ফিয়ারিক ঝড়। এই ঝড় নেভিগেশন সিস্টেম, জিপিএস নির্ভর প্রযুক্তি, এইচএফ ও স্যাটেলাইট যোগাযোগ বিঘ্নিত করে।
এইসব দিক বিবেচনা করে উন্নত দেশসমূহে চালু করা হয়েছে স্পেস ওয়েদার মনিটরিং সেন্টার। সেখানে বিজ্ঞানীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে প্রতিরক্ষা বাহিনীর সুযোগ্য সদস্যগণ।
আমাদের দেশেও এখন একবিংশ শতাব্দীর প্রযুক্তির হাওয়া এসে লেগেছে। ডিজিটাল বাংলাদেশে আমরাও উন্নতমানের টেলিযোগাযোগ, দূরবীক্ষণ, সনাক্তকরণ, নেভিগেশন, জিপিএস, স্যাটেলাইট বেইজড অগমেন্টেশন সিস্টেম ব্যবহার করছি। আমাদেরও আছে সুবিস্তৃত পাওয়ার গ্রীড ও এয়ারলাইনস। কৃষি, অফসোর ড্রিলিং, বড় স্থাপনা নির্মাণ, টানেল তৈরীতে প্রিসিশন জিপিএস নির্ভর প্রযুক্তি ব্যবহার হচ্ছে। সুতরাং এইসব ক্ষেত্রে দুর্যোগপূর্ণ স্পেস আবহাওয়ার কারণে সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমান কমিয়ে আনার জন্য আমাদের দেশেও একটি ন্যাশনাল স্পেস ওয়েদার মনিটরিং সেন্টার স্থাপন করা এখন সময়ের দাবী।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান এক্ষেত্রে অগ্রণী ভুমিকা পালন করতে পারে।

ডঃ গোলাম মোস্তফা।
Professor Department of Electrical, Electronic and Communication Engineering (EECE)
মিলিটারী ইন্সটিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি
২০ জুন ২০২৩ 

JOIN WITH US

গত পাঁচ বছর যাবত স্থানীয় এক তরুন ও তার দল নিজ উদ্যেগে এবং নিজ খরচে সুবিধসবঞ্চিত মানুষদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সরবরাহ সেবা দিয়ে আসছে। এর ফলে একপাশে যেমন এলাকাবাসী উপকৃত হচ্ছে, তেমনি উপজেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এসেছে এবং একধরনের গনজোয়ার সৃষ্ঠি হয়েছে। তবে বিজ্ঞানের সুফল পেতে হলে একে আরো আধুনিক করতে হবে যার বাস্তবায়নে মেধা, শিক্ষা ও যোগ্যতা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। কাকতাড়ুয়ার সেবা প্রসারিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে পৌছিয়ে দিতে আপনাদের সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন।আপনার দান আমাদের নিম্নলিখিত কাজগুলি করতে সাহায্য করবে: আমাদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সেবাগুলি উন্নয়ন করতে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম উন্নয়ন করা। আরও দূরবর্তী এলাকাগুলিতে আরও অধিক লোকের কাছে পৌঁছানোর জন্য স্বেচ্ছাসবীদের প্রশিক্ষণ দান। আমাদের সেবা বিস্তার ক’রে আরও অধিক অঞ্চল এবং জনগনের মাঝে পৌছিয়ে দেয়া। আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহের সাথে যোগাযোগের মাধ্যমে নিজেদের সুসংহত করা।

SIGN IN

Contact

Contact Us

Our Address

H: 157, Rd 1, Ave 3, Mirpur DOHS, Dhaka

Email Us

kaktarua.bangladesh@gmail.com

Call Us

+8801555115577
+8801555115577