WELCOME TO KAKTARUA

Kaktarua WeatherBird is a socio-technical platform to aware farmers on Weather.

কৃষকের বন্ধু

Bangladesh Dhaka

About

About Us

Happy Clients

Find out more »

Our Donors

Find out more »

Our Contributors

Find out more »

Our Partners

Find out more »

কাকতাড়ুয়া WeatherBird এর উদ্দেশ্যঃ

১। আবহাওয়াকে নিজেদের সুবিধায় কাজে লাগানোর জন্য একটি ভার্চুয়াল প্ল্যাটফরম তৈরী করা।

২। তথ্যের আদান প্রদান (এক্সেস টু ইনফরমেশন)।

৩। ই-লার্নিং।

৪। ফিনটেক ও ডিজিটাল মার্কেটপ্লেস।

৫। ড্রোন বা স্যাটেলাইট ইমেজের মাধ্যমে ফসলের স্বাস্থ্য, কীট পতংগের আক্রমন নির্ধারন ক'রে উৎপাদনের সঠিক মাত্রা নির্ধারন।

৬। মিডিলম্যান এড়িয়ে ফসল ক্রয় বিক্রয় ও কৃষি সহায়ক যন্ত্রাংশ শেয়ার করার জন্য ডিজিটাল প্ল্যাটফরম স্থাপন।

৭। আধুনিক প্রযুক্তির মাধ্যমে ফসল মনিটরিং।

৮। রিয়েল টাইম মনিটরিং এর মাধ্যমে মাছ ও পানির স্বাস্থ্য পর্যবেক্ষন।

৯। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর মাধ্যমে স্থানীয় ভাষায় কৃষককে তথ্য পৌছে দেয়া।

১০। ভ্যালু চেইন এনালাইসিস এর মাধ্যমে স্থানীয় সাপ্লাইচেনকে সমৃদ্ধ করা।

১১। সমবায় চেতনাকে উদ্বুদ্ধ করা।

১২। তথ্য শেয়ার করে জাতীয় ও আন্তর্জাতিক গবেষনায় সাহায্য করা।

কেন কাকতাড়ুয়া WeatherBird ?

১। প্রেষনা , প্রশিক্ষন এবং নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে প্রান্তিক চাষীদের আবহাওয়ার পুর্বাভাস  সম্পর্কে শিক্ষিত করে তোলা যাবে।

২। ডিজিটাল বাংলাদেশের সুবিধা দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌছিয়ে দেয়া যাবে।

৩। ঝড় বা শিলা বৃষ্টি থেকে ফসলকে রক্ষা করতঃ ক্ষয়ক্ষতি কমানো যাবে।

৪। আবহাওয়ার পুর্বাভাস বা জলবায়ু সম্পর্কে যথাযথ জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করতে পারলে শস্য সংরক্ষন এবং শস্য ব্যবসায় আমুল পরিবর্তন আনা যাবে।

৫। প্রান্তিক সুবিধাবঞ্চিত মানুষদের স্বশিক্ষিত করে তোলা হবে। এর ফলে ভবিষ্যতে কম্পিউটার বা মোবাইল এপস ভিত্তিক অন্যান্য সুবিধা গ্রহনে উদ্বুদ্ধ করা যাবে।

৬। প্রস্তাবিত তথ্যকেন্দ্র থেকে সরকারী সাফল্য প্রচারণা এবং রাষ্ট্রীয় যে কোন ধরনের প্রচারনা করা যেতে পারে।

৭। এলাকায় তরুন সমাজকে এই প্রক্রিয়ায় অংশগ্রহন করাতে পারলে তাদের স্বেচ্ছাসেবামূলক কাজ ও উদ্ভাবনীশক্তি প্রয়োগের মাধ্যমে দেশসেবায় উদ্বুদ্ধ করা যাবে।

৮। মাদকসেবন বা অন্যান্য অপরাধমূলক কাজ থেকে তরুন সমাজ কে রক্ষা করতে এই তথ্যকেন্দ্র উল্লেখযোগ্য ভুমিকা পালন করতে পারবে।

৯। আবহাওয়া সংক্রান্ত সকল গবেষকদের Realtime তথ্য উপাত্ত দিয়ে সহায়তা করা যাবে এবং এতে পুর্বাভাসের মান উন্নত হবে।

১০। উপজেলা লেভেলে এই কার্যক্রম সফল হলে জেলা পর্যায়ে তা বাস্তবায়ন করা যেতে পারে।

১১। গবেষক সহ এ বিষয়ের বিশেষজ্ঞদের সম্পৃক্ত করতে পারলে বাংলাদেশের কৃষিক্ষেত্রে বিশাল ভুমিকা রাখতে পারে।

১২। প্রকল্পটি বাংলাদেশে গবেষনার সুত্র হতে পারে।

blogs

our blogs

আবহাওয়ার প্রবাদসমুহ ২

কখন প্রতিকূল আবহাওয়া আসতে পারে ? ১। সূর্য যখন কুয়াশা (Haze) আড়ালে থাকবে অথবা ঘন মেঘের আড়ালে হারিয়ে যাবে। ২। চলমান বৃষ্টির মাঝে সূর্য উকি দিলে বৃষ্টি চলমান থাকবে বেশ কদিন। ৩। চাঁদের চারপাশে যখন একটা অদ্ভুত আলোর বলয় দেখা যাবে। যদি অনেকগুলো বলয় দেখা যায় তবে বেশ বড় ধরনের...

Perfect weather forecasting can boost...

The weather forecasting-based agricultural advisory will help add 0.17 million tonnes of paddy to the national food basket every year By applying agricultural advisory services based on weather forecasting, income from the agriculture sector can be boosted by 31-36 % through increasing the yields and reducing production costs, according to...

কেন কাকতাড়ুয়া WeatherBird কে দান...

গত পাঁচ বছর যাবত স্থানীয় এক তরুন ও তার দল নিজ উদ্যেগে এবং  নিজ খরচে সুবিধসবঞ্চিত মানুষদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সরবরাহ সেবা দিয়ে আসছে। এর ফলে একপাশে যেমন এলাকাবাসী উপকৃত হচ্ছে, তেমনি উপজেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এসেছে এবং একধরনের গনজোয়ার সৃষ্ঠি হয়েছে। তবে বিজ্ঞানের সুফল পেতে...

story

our success stories

চা বাগানে কাকতাড়ুয়া

চা বাগানে কাকতাড়ুয়া

যতদিন থেকে আমি টিম কাকতাড়ুয়ার পোষ্ট গুলো ফলো করছি ততোদিন ধরে আমি আমার চা বাগানের সেচ স্প্রে করানো কাজগুলো টিম কাকতাড়ুয়ার পোষ্ট দেখে শুনে করাচ্ছি।


মোঃ হাফিজউদ্দিন

তেতুলিয়া। পঞ্চগড়

ধন্যবাদ জানাই টিম "কাকতাড়ুয়া" ও সংশ্লিষ্টদেরকে।

ধন্যবাদ জানাই টিম "কাকতাড়ুয়া" ও সংশ্লিষ্টদেরকে।

আমি একজন কৃষক পরিবারের সন্তান। তাই আমাদের প্রায় আবহাওয়া সংক্রান্ত নানান তথ্য প্রয়োজন হয়। একদিন আমি ভাবলাম টিভির খবর বাদ দিয়ে আমি ফেসবুকের মাধ্যমে তো জানতে পারি?  তখন আমি  "কাকতাড়ুয়া "পেজ দেখি এবং সেখানে থাকা তথ্য গুলো পড়ি যা আমার খুব ভালো লাগে। তাই আমি ও এড হই।

"কাকতাড়ুয়া " আবহাওয়া সংক্রান্ত তথ্য আমাদের কৃষক শ্রেনীর অনেক উপকার করে। তাই টিম "কাকতাড়ুয়া " প্রশংসার দাবিদার। আশা করি ভবিষ্যতে আরও তথ্য দিয়ে সহায়তা করবেন।

পরিশেষে, ধন্যবাদ জানাই টিম "কাকতাড়ুয়া" ও সংশ্লিষ্টদের কে।

 

মোঃ মকবুল হোসেন

ডুডুমারি মাহান পাড়া,পঞ্চগড় সদর

পঞ্চগড়।

আজ আবহাওয়ার খবর কি?

আজ আবহাওয়ার খবর কি?

আমি ২০০৮ সাল থেকে কেবল নেটওয়ার্ক ব্যাবসার  পাশাপাশি কৃষি কাজের সাথেও জড়িত আছি। আমার প্রায়  বছর যাবৎ টীম কাকতাড়ুয়ার সাথে আছি।  আমি আমার এলাকায় ২৪০ টি খানাকে নিয়ে কাজ করি। এরা বিভিন্ন পেশাজীবি মানুষ। টীম কাকতাড়ুয়ার আবহাওয়া বার্তার খবর তাদের কাছে দ্রুত পৌঁছাতে পৌঁছাতে এখন এমন একটা জায়গায় চলে গেছি যে, প্রতিদিন সকাল বেলা টি ষ্টলে চা খেতে গেলে অনেকে আমাকে প্রশ্ন করে, আজ আবহাহাওয়ার খবর কি? মনে হয় আমি বুঝি তাদের কাছে আবহাওয়াবীদ হিসেবে বিবেচিত হয়ে গেছি। যাক, জন্য টীম কাকতাড়ুয়াকে আমি ধন্যবাদ জানাই। এখানে আমি একটি পরিকল্পনা করেছি,সেটি হল আমার এলাকার মানুষ দের উন্নত মানের যে কোন বীজ সংগ্রহ করে দেওয়া। সকলের সুস্হতা কামনা করছি।

মোঃ নুরুজ্জামান,

 সিংগারোল,পীরগঞ্জ, ঠাকুরগাঁও।

We believe that access

We believe that access

We believe that access to locally precise weather information can have a profound impact on the lives of farmers and marginalized populations in Bangladesh. Here are some of the key statistics and data points that highlight our impact and success:

JOIN WITH US

গত পাঁচ বছর যাবত স্থানীয় এক তরুন ও তার দল নিজ উদ্যেগে এবং নিজ খরচে সুবিধসবঞ্চিত মানুষদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সরবরাহ সেবা দিয়ে আসছে। এর ফলে একপাশে যেমন এলাকাবাসী উপকৃত হচ্ছে, তেমনি উপজেলার অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠন এই কাজে এগিয়ে এসেছে এবং একধরনের গনজোয়ার সৃষ্ঠি হয়েছে। তবে বিজ্ঞানের সুফল পেতে হলে একে আরো আধুনিক করতে হবে যার বাস্তবায়নে মেধা, শিক্ষা ও যোগ্যতা থাকলেও অর্থের অভাবে তা সম্ভব হয়নি। কাকতাড়ুয়ার সেবা প্রসারিত করতে এবং প্রত্যন্ত অঞ্চলের কৃষকদের মাঝে পৌছিয়ে দিতে আপনাদের সহযোগিতা ও সমর্থনের প্রয়োজন।আপনার দান আমাদের নিম্নলিখিত কাজগুলি করতে সাহায্য করবে: আমাদের আবহাওয়া এবং জলবায়ু তথ্য সেবাগুলি উন্নয়ন করতে নতুন প্রযুক্তি এবং সরঞ্জাম উন্নয়ন করা। আরও দূরবর্তী এলাকাগুলিতে আরও অধিক লোকের কাছে পৌঁছানোর জন্য স্বেচ্ছাসবীদের প্রশিক্ষণ দান। আমাদের সেবা বিস্তার ক’রে আরও অধিক অঞ্চল এবং জনগনের মাঝে পৌছিয়ে দেয়া। আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনসমূহের সাথে যোগাযোগের মাধ্যমে নিজেদের সুসংহত করা।

SIGN IN

Contact

Contact Us

Our Address

H: 157, Rd 1, Ave 3, Mirpur DOHS, Dhaka

Email Us

kaktarua.bangladesh@gmail.com

Call Us

+8801555115577
+8801555115577